আচার পাঠানোর সময় বাড়ল
আবারও শুরু হতে যাচ্ছে প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা ২০১২। এ বছর অংশগ্রহণকারীদের সুবিধার্থে প্রতিযোগিতায় আচার পাঠানোর সময়সীমা বাড়ানো হয়েছে। আচার পাঠানোর শেষ তারিখ ১৯ জুলাই, ২০১২। মজাদার আচার পাঠিয়েই জিতে নেওয়া যাবে দুই লাখ টাকা, ঢাকা-মালয়েশিয়া-ঢাকা এয়ার টিকিট, ল্যাপটপ, আইপিএস ও অন্যান্য পুরস্কার। এ প্রতিযোগিতায় দেশ ও দেশের বাইরে বসবাসকারী বাংলাদেশি নারীরা অংশ নিতে পারবেন। চারটি ভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে: টক, মিষ্টি, ঝাল ও মসলাযুক্ত এবং অন্যান্য। আগ্রহী প্রতিযোগীরা একের অধিক আচার পাঠাতে পারবেন। আচার পাঠানোর সময় এন্ট্রি কুপনটি সঠিকভাবে পূরণ করে পাঠাতে হবে। প্রতিটি আচারের কমপক্ষে ৩০০ গ্রাম করে ২টি নমুনা পাঠাতে হবে। তবে ত্রুটিপূর্ণ প্যাকিংয়ের জন্য আচার নষ্ট হয়ে গেলে তা গ্রহণযোগ্য হবে না। বয়ামের লেবেলে আচার প্রস্তুতকারীর নাম, ঠিকানা, আচার বানানোর তারিখ, কোন ধরনের এবং সব উপাদানের নাম পরিষ্কারভাবে লিখতে হবে। এ ছাড়া আচারের সঙ্গে প্রতিটির জন্য আলাদা কাগজে আচারের রেসিপি পাঠাতে হবে। তবে রেসিপিটি বয়ামের সঙ্গে আটকানো যাবে না।এন্ট্রি কুপনের ফটোকপি গ্রহণযোগ্য। তবে রেসিপিবিহীন আচার অথবা নির্ধারিত তারিখের পর পাঠানো আচার প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।'