আচারেই লাখ টাকা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন হাজারের বেশি প্রতিযোগী। দেশের বিভিন্ন স্থান থেকে তাঁরা আট হাজারের বেশি আচার পাঠিয়েছেন। ১১ জন বিচারক টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য চারটি বিভাগে বেছে বেছে ৪৮টি সেরা আচার বাছাই করেছেন। ১৯ এপ্রিল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হয়ে গেল ১৩তম প্রাণ-প্রথম আলো জাতীয় আচার প্রতিযোগিতা ২০১২ পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এদিন বর্ষসেরা বিজয়ী পেয়েছেন দুই লাখ টাকা। অন্যান্য সব বিভাগের প্রথম, দ্বিতীয়, তৃতীয়সহ মোট ৪৮ জন নারী পুরস্কৃত হয়েছেন। ঢাকা-মালয়েশিয়া-ঢাকা দুটি বিমান টিকিট, ল্যাপটপ কম্পিউটার ও আইপিএস পেয়েছেন প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীরা। নাচ, গান, তথ্যচিত্র সব মিলিয়ে বেশ জমজমাটভাবেই মিলনায়তনের দর্শকেরা উপভোগ করলেন সেদিনের সন্ধ্যাটি।