আছে মাছ মাংস সবজিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেজালমুক্ত মাছ–মাংস কিনতে যেতে পারেন সুপারশপে। ছবি: প্রথম আলো
ভেজালমুক্ত মাছ–মাংস কিনতে যেতে পারেন সুপারশপে। ছবি: প্রথম আলো
ভেজালমুক্ত মাছ–মাংস কিনতে যেতে পারেন সুপারশপে। ছবি: প্রথম আলো
ভেজালমুক্ত মাছ–মাংস কিনতে যেতে পারেন সুপারশপে। ছবি: প্রথম আলো

বাজার থেকে তো আমরা গরু-খাসির কাটা মাংসই কিনি। মুরগি কিনলে বড়জোর দোকানির কাছ থেকে চামড়া ছাড়িয়ে নিই। তবে এখন রান্নার কাজকে আরও সহজ করতে সুপারশপগুলোতেই রয়েছে মুরগির কাটা মাংস কেনার সুযোগ!

শুধু মুরগিই নয়, বড় বড় মাছও কেটে বিক্রি হচ্ছে একই সঙ্গে।
বিভিন্ন সুপারশপে কথা বলে জানা গেল, সাধারণভাবে বিক্রি হওয়া মুরগির চেয়ে মুরগির কাটা মাংসের দাম তুলনামূলকভাবে বেশি। তবে অন্যত্র পাওয়া যায় না বলে এই সুযোগ হাতছাড়া করেন না অনেক ক্রেতাই। সুপারশপে মুরগির কাটা মাংস পাঁচটি পৃথক অংশে বিক্রি হয়৷ যেমন: চিকেন উইং (মুরগির ডানা), ফুল লেগ (পুরো পা), বুক, লটপটি ও ডোমেস্টিক চিকেন। তবে কাটা মাংস নিয়ে যদি কোনো ক্রেতার একান্তই সন্দেহ থাকে, তাহলে জ্যান্ত মুরগির ব্যবস্থাও থাকে সুপারশপগুলোয়৷ আর চামড়া ছাড়ানো আস্ত মুরগির মধ্যে থাকছে দেশি, ব্রয়লার ও পাকিস্তানি মুরগির সোনালিকা।

মাছের বাজার
মাছের বেলায় বাগাড়, কোরাল, রিটা, পাঙাশ—এমন সব আকারে বড় আর ওজনে ১৫ কেজির অধিক ভারী মাছই সাধারণত কেটে বিক্রি হয়। তবে কাটা মাছ ভালো কি না, তা ক্রেতারা যাতে সহজেই বুঝতে পারেন, তার কিছু উপায় বাতলে দিলেন সুপারশপের কর্মীরা৷ প্রথমত, মাছের রক্ত থেকে যদি দুর্গন্ধ ছড়ায় এবং দ্বিতীয়ত, মাছটি যদি নরম থাকে, তাহলে বুঝবেন মাছটি তাজা নয়। কাটা মাছ কিনতে যঁাদের আপত্তি, তঁাদের জন্য সুপারশপের ভেতরেই কাচঘেরা ছোট্ট পুকুরে সাঁতরে বেড়ানো জ্যান্ত মাছের ব্যবস্থা থাকছে। পাশাপাশি কেজি দরে আস্ত মাছ বিক্রির তালিকায় থাকে সব রকমের কার্পজাতীয় মাছ, রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাঙাশ, আইড়। দেশি মাছের ভেতর পুঁটি, সরপুঁটি, ট্যাংরা, কই, শোল, মহাশোল, বোয়াল, টাকি, টাটকিনি, বাইলা, বাইন, বাতাসি, কাজলি, কাচকি, মলা, চাপালিশ, গুঁড়ো চিংড়ি, বাগদা চিংড়ি, পাবদা ইত্যাদি। সামুদ্রিক মাছের মধ্যে আছে গলদা চিংড়ি, ইলিশ, সি-বাইলা, সি-চাপিলা, রুপচাঁদা, স্যামন, টোনা মাছ, কোরাল মাছ, লবস্টারসহ আরও অনেক প্রজাতির মাছ।

গরু ও খাসির মাংস
গরু বা খাসির ক্ষেত্রে দুই ধরনের কাটা মাংস মেলে—নরম ও কম লাল রঙের প্রিমিয়াম মাংস এবং কিছুটা শক্ত ও বেশি কম লাল রঙের স্ট্যান্ডার্ড মাংস। স্ট্যান্ডার্ড মাংস সেদ্ধ হতে বেশি সময় নেয়, সে জন্য এর দামটাও একটু কম। সাধারণত রেজালা বানাতে নেওয়া হয় এই স্ট্যান্ডার্ড মাংস। এ ছাড়া মাংসের বাইরে আলাদাভাবে বিক্রি হচ্ছে গরু বা খাসির মাথা, মগজ, পায়া, কলিজা।

সবজির বাজার
সুপারশপের অন্যতম বড় আকর্ষণ সবজির বাজার। স্থানীয় বাজারের তুলনায় সবজির মূল্যও এখানে অপেক্ষাকৃত কম। মৌসুমি প্রায় সব রকমের দেশি-বিদেশি ফল আর সবজির উপস্থিতি দেখা যায় এখানে। অনেক সুপারশপে এখন তো কাটা সবজিও পাওয়া যায়৷ ট্রেভর্তি বিট, বাঁধাকপি, গাজরসহ পাঁচমিশালি কাটা সবজি বিক্রির আকর্ষণ বাড়ছে ক্রেতাদের মধ্যে। আবার একইভাবে বিক্রি হচ্ছে কাটা আপেল, আঙুর, কমলাসহ ছয় রকমের ফলের সমন্বয়ে তৈরি একেকটি ট্রেও। কোনো কোনো সুপারশপে ক্রেতাদের জন্য থাকছে তাদের নিজস্ব জমিতে উৎপাদিত সবজি৷ এ জন্য স্থানীয় বাজারমূল্যের তুলনায় সবজির দাম এখানে কম রাখা সম্ভব হয়। আগোরার উত্তরা শাখার বিপণনপ্রধান কে এম দিদারুল ইসলাম জানান, কৃষিব্যক্তিত্ব শাইখ সিরাজের তত্ত্বাবধানে আগোরার প্রায় সব কৃষিপণ্যই আনা হয় কৃষিপণ্য সবরাহকারী সংস্থা সিআইসি বা কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি অ্যাগ্রোর কাছ থেকে। তিনি আরও উল্লেখ করেন, যাত্রার ১৫ বছরের মাথায় আগোরা দিচ্ছে প্রায় দেড় হাজার পণ্যের ওপর বিশেষ ছাড়।

সুপারশপে ক্রেতাদের জন্য থাকছে টাটকা সবজি। ছবি: প্রথম আলো
সুপারশপে ক্রেতাদের জন্য থাকছে টাটকা সবজি। ছবি: প্রথম আলো