আজ অঙ্গনের নাটক নিবারণের স্বপ্ন স্বদেশ
আজ রোববার সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমী মিলনায়তনে মঞ্চস্থ হবে অঙ্গন থিয়েটার ইউনিটের পঞ্চদশ প্রযোজনা মিলন চৌধুরী রচিত ও নির্দেশিত নাটক নিবারণের স্বপ্ন স্বদেশ। এ নাটকের আখ্যান গড়ে উঠেছে এমন এক প্রবীণ শিক্ষককে কেন্দ্র করে, যিনি জীবনের শেষ দিন পর্যন্ত সমাজ, স্বদেশ, মনুষ্যত্বের পক্ষে সমস্ত প্রতিকূলতার মধ্যেও সোচ্চার থাকেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত একদল তরুণকে নিয়ে সুস্থ সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখেন। নিবারণের স্বপ্ন স্বদেশ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সুভাষ বোস, জাহাঙ্গীর আলম পাটোয়ারী, রঘু নন্দী, সূপক দাশ, শারদ মাযহার, দীপংকর বড়ুয়া, শিবা মণ্ডল, নিরোজ আলম আখঞ্জি, অপর্ণা চৌধুরী, মাহবুব রহমান, সনজীব বড়ুয়া, শ্যামা প্রসাদ চক্রবর্তী, আবদুস সাত্তার, সত্যানন্দ বড়ুয়া, সপ্রতিভ দাশ পিনন, অর্থী ভট্টাচার্য ও চন্দন চৌধুরী। এ নাটকের সংগীত ও আলোক পরিকল্পনায় মিলন চৌধুরী এবং শিল্প নির্দেশনায় আছেন সাফায়াত খান। বিজ্ঞপ্তি।