আজ অশোক বড়ুয়া ও সুচরিত চৌধুরী স্মরণে সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গীতিকার অশোক বড়ুয়া ও সুচরিত চৌধুরী স্মরণে সম্মেলন ও সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক কেন্দ্র হাটখোলা। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠেয় সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মহীবুল আজিজ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আহমেদ মাওলা। প্রবন্ধ আলোচনা করবেন অধ্যাপক মাহবুবুল হক ও গোলাম মুস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। গান পরিবেশন করবেন শিল্পী দীপক আচার্য্য ও রক্তকরবী, চট্টগ্রাম। বিজ্ঞপ্তি।