আজ আসুন নকশা স্টলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ নকশার পাঠকদের আমন্ত্রণ। ৪ নভেম্বর ছিল প্রথম আলোর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে আজ। সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত উন্মুক্ত থাকবে নকশার স্টল। এতে পাঠক ও অতিথিদের জন্য থাকছে বিনা মূল্যে মেহেদি পরা, মুখচিত্র, শখের হাঁড়ি রং করা প্রভৃতি মজার আয়োজন। আরও থাকছে নিজের টি-শার্ট নিজেই ডিজাইন করা। প্রাকৃতিক রঙের নানা উপকরণসহ কাপড়, সুতা প্রভৃতি দিয়ে সাজানো থাকবে স্টল। নকশার রান্না বইটি বিশেষ ছাড়ে কেনা যাবে এখান থেকে। পাঠকেরা এখানে এসে পরিচিত হতে পারবেন মডেল, ফ্যাশন ডিজাইনার, রূপবিশেষজ্ঞ, রান্নাবিদসহ বিশিষ্টজনদের সঙ্গে। প্রথম আলোর এই প্রদর্শনীতে অন্যান্য ফিচার পাতার স্টলেও থাকছে নানা আয়োজন।