আজ একুশমেলা শুরু হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের ডিসি হিলে আজ শুরু হচ্ছে ১৯তম একুশমেলা। ১০ দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সহসভাপতি আতাউর রহমান খান কায়সার। বিশেষ অতিথি থাকবেন সমাজবিজ্ঞানী অনুপম সেন, কবি অরুণ দাশগুপ্ত ও সাংবাদিক নাসিরুদ্দীন চৌধুরী। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ সালাম। এতে বইমেলা ছাড়াও প্রতিদিন মঞ্চে কবিতা পাঠ, আবৃত্তি, ছড়া উত্সব, নজরুল ও রবীন্দ্র উত্সব, কবিগান, নৃত্য, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা হবে। প্রতিদিন আড্ডায় অংশ নেবেন শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী, চিকিত্সক ও সংস্কৃতিকর্মীরা।