প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অসম্ভবকে সম্ভব করার উন্মাদনা পেয়ে বসে সম্রাট ক্যালিগুলাকে। সে আকাঙ্ক্ষার কাছে তুচ্ছ হয়ে ওঠে সাধারণের প্রাণ। এমন কাহিনির ভেতর দিয়ে নিষ্ঠুর মানুষের মনস্তত্ত্ব উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে নাটক ক্যালিগুলায়। আজ সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মঞ্চে হবে ক্যালিগুলা নাটকের দ্বিতীয় মঞ্চায়ন। ফরাসি নাট্যকার আলবেয়ার কামু রচিত এই নাটক মঞ্চে এনেছে ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নাট্যকলা বিভাগ। নির্দেশনায় আছেন অসীম দাশ। পরদিন ৮ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ছটায় টিআইসি মঞ্চে হবে নাটকটির তৃতীয় মঞ্চায়ন। বিজ্ঞপ্তি।