আজ ও কাল তারুণ্যের উচ্ছ্বাসের অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবম বর্ষে পদার্পণ উপলক্ষে আবৃত্তি সংগঠন তারুণ্যের উচ্ছ্বাসের আয়োজনে দুই দিনব্যাপী অনুষ্ঠান আজ রোববার থেকে শুরু হবে। প্রথম দিনের উদ্বোধনীপর্ব শুরু হবে বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে। এরপর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণ থেকে বিকেল পাঁচটায় বের হবে শোভাযাত্রা। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন করে বর্ণিল আয়োজনের উদ্বোধন করবেন রমা চৌধুরী। এরপর রয়েছে আবৃত্তি ও সংগীতের পরিবেশনা। আগামীকাল দ্বিতীয় দিনের সূচনা হবে ঢোলবাদনের মাধ্যমে। এরপর রয়েছে জন্মদিন উদ্যাপন, ফানুস ওড়ানো, গান ও কবিতায় আনন্দ আড্ডা এবং সুহৃদ সম্মিলন। বিজ্ঞপ্তি।