আজ কোথায় কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠান
তারেক মাসুদ উৎসব। আয়োজন করেছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে, আজ শুক্রবার ও কাল শনিবার অনুষ্ঠান শুরু হবে বেলা তিনটায়।
প্রদর্শনী
* ১৬তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী বাংলাদেশ ২০১৪। আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৩০টি দেশের ১০৪ জন শিল্পীর ২০৪টি শিল্পকর্ম থাকছে এই প্রদর্শনীতে। চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত, প্রতিদিন বেলা একটা থেকে রাত আটটা এবং শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত।
* শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে ‘জয়নুল উৎসব’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে, চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।
* লুকিং আপ অ্যান্ড অ্যাবাভ। রণজিৎ দাসের শিল্পকর্মের প্রদর্শনী। গ্যালারি কায়ায়, চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
* বেঙ্গল ফাউন্ডেশনের সংগ্রহ থেকে বাংলাদেশ ও ভারতের ৩৫ জন শিল্পীর নির্বাচিত ৩৫টি চিত্রকর্ম নিয়ে প্রদর্শনী। বেঙ্গল শিল্পালয়ে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
* নাসরীন সুলতানার ক্যারিকেচার প্রদর্শনী। আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকার ক্যাফে লা ভেরান্দায়, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত (রোববার বন্ধ)।
* সিফটিং স্যান্ডস। নাসিমা খানের চিত্র প্রদর্শনী। বেঙ্গল আর্ট লাউঞ্জে, উদ্বোধন কাল শনিবার সন্ধ্যা ছয়টায়। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।
* অন বর্ডারস। জার্মানির ১০ আলোকচিত্রীর যৌথ প্রদর্শনী। আয়োজন করেছে গ্যটে ইনস্টিটিউট ও বেঙ্গল ফাউন্ডেশন। ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে, চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।
চলচ্চিত্র
বলাকা সিনে ওয়ার্ল্ড
পিঁপড়াবিদ্যা ও মেঘমল্লার: সকাল সোয়া ১০টা, দুপুর সাড়ে ১২টায়, সাড়ে তিনটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।
মধুমিতা
স্বপ্নছোঁয়া: সকাল ১০টা (শুক্রবার), দুপুর ১২টা, বেলা তিনটা, সন্ধ্যা ছয়টা ও রাত নয়টায়।
স্টার সিনেপ্লেক্স
মেঘমল্লার: বেলা সাড়ে ১১টা, দুইটা, বিকেল সোয়া চারটা ও সন্ধ্যা সাতটা ১০ মিনিটে।
যুদ্ধশিশু: সকাল ১০টা ৫০, বেলা তিনটা ৫০ ও সন্ধ্যা ছয়টা ৫০ মিনিটে।
পিঁপড়াবিদ্যা: বেলা একটা ৫০ মিনিটে।
ফিউরি: বেলা ১১টা, পৌনে দুইটা ও সন্ধ্যা সোয়া সাতটা ১০ মিনিটে।
রোর: বিকেল সাড়ে চারটায়।
বিগ হিরো সিক্স (থ্রিডি): বেলা ১১টা ও বিকেল পাঁচটায়।
ব্রিক ম্যানসনস: বেলা একটা ১০, তিনটা ও সন্ধ্যা সাড়ে সাতটায়।
ব্লকবাস্টার সিনেমাস
মেঘমল্লার: বেলা একটা ৪০, বিকেল চারটা, সন্ধ্যা ছয়টা ও রাত আটটায়।
হৃদয়ে ’৭১: বেলা দুইটা ও বিকেল সাড়ে পাঁচটায়।
এক কাপ চা: দুপুর ১২টা, বেলা তিনটা ও সন্ধ্যা ছয়টায়।
পিঁপড়াবিদ্যা: বিকেল চারটায়।
চিলড্রেন অব ওয়ার: বেলা সাড়ে ১২টা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়।