আজ কোথায় কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদর্শনী
উত্তর বাড্ডার প্রগতি সরণির অ্যাথেনা গ্যালারি অব ফাইন আর্টসে আজ বিকেল পাঁচটায় শুরু হবে শিল্পী জামাল আহমেদের একক চিত্রকর্ম প্রদর্শনী। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
জাতীয় চিত্রশালায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে আন্তর্জাতিক খ্যাতিমান শিল্পী কালিদাস কর্মকারের ‘পাললিক প্রত্যাবর্তন’ শীর্ষক ৭০তম একক চিত্র প্রদর্শনী চলছে। প্রদর্শনী ১৩ জানুয়ারি পর্যন্ত চলবে।
সংগীত
ধানমন্ডির ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে বিকেল পাঁচটায় গান করবেন শিল্পী হাবিব ওয়াহিদ।
চলচ্চিত্র প্রদর্শনী
কাজী জহির ও সুভাষ দত্ত চলচ্চিত্র উৎসব। জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে (কক্ষ ৬১৩) সন্ধ্যা ছয়টায় অবুঝ মন।
নাটক
পরীক্ষণ থিয়েটারে সন্ধ্যা সাড়ে ছয়টায় মাইম আর্টের নতুন নাটক যেমন কর্ম তেমন ফল-এর উদ্বোধন।