আজ কোথায় কী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদর্শনী

  • শিল্পী কাজী রাকিবের একক চিত্রকর্ম প্রদর্শনী। উদ্বোধন বিকেল পাঁচটায়। গ্যালারি কায়া, উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডের ২০ নম্বর বাড়ি।
  • ইতালির শিল্পী নিকোলা স্ট্রিপ্পোলি তারশিতোর একক চিত্রকর্ম প্রদর্শনী। বেঙ্গল শিল্পালয়, ধানমন্ডির ২৭ নম্বর রোডের ৪২ নম্বর বাড়ি। বিকেল সাড়ে পাঁচটায় শুরু।
  • সাত চিত্রশল্পী দলীয় প্রদর্শনী ‘ডিফ্রেন্ট স্ট্রোকস’। ঢাকা আর্ট সেন্টার, ধানমন্ডির রোড ৭/এ ৬০ নম্বর বাড়ি। বিকেল চারটায় শুরু।

সম্মেলন জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের জাতীয় সম্মেলন, ২০১৫। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন।
পিঠা মেলা
শিশু একাডেমীর উদ্যোগে সকাল সাড়ে ১০টায় পিঠা মেলার আয়োজন। চলবে সারা দিন।
উচ্চাঙ্গসংগীত আসর
পেশকার কালচার ফোরামের পরিবেশনায় ধানমন্ডির শংকরে ছায়ানটে অনুষ্ঠিত হবে ‘তাজা রাগা ও রিদম’ শীর্ষক উচ্চাঙ্গসংগীতের আসর। শুরু হবে বিকেল সাড়ে পাঁচটায়। অনুষ্ঠানটি ১৫০ টাকা টিকিটের বিনিময়ে উপভোগ করা যাবে।