আজ খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহার ১০ দিন ছুটির পর আজ খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজ গানে গানে মুখরিত হবে শাটল ট্রেন। ঝুপড়িগুলো ভরে উঠবে শিক্ষার্থীদের আনাগোনায়। জারুলতলায় বসবে আড্ডা। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) ফরহাদ হোসেন খান প্রথম আলোকে জানান, ‘১৫-২৪ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল। একাডেমিক কার্যক্রম বন্ধ ছিল ২৩ নভেম্বর পর্যন্ত। ২৫ নভেম্বর থেকে যথারীতি ক্লাস ও পরীক্ষা চলবে।’ঈদের ছুটি কেমন কাটালেন? এমন প্রশ্নের জবাবে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র বেলাল হোসেন বলেন, ‘ছুটিতে বাড়িতে গিয়েছিলাম। অনেক দিন পর বন্ধুদের সঙ্গে দেখা হবে। মুঠোফোনে বন্ধুদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। ক্যাম্পাসে গেলে মনটা ভালো হয়ে যাবে।’মৌখিক পরীক্ষা শুরু: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত বুধবার থেকে ২০১০-১১ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণীতে ভর্তির মৌখিক পরীক্ষা শুরু হয়েছে। মৌখিক পরীক্ষা ২৪ নভেম্বর থেকে শুরু হয়ে ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র থেকে জানা যায়, ‘এ’-ইউনিটের ৯২ থেকে ৬৬ প্রাপ্তদের মৌখিক পরীক্ষা গত বুধবার বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হয়েছে। আজ ৬৫ থেকে ৬১ প্রাপ্তদের পরীক্ষা বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হবে।‘এইচ-১’- ৭৯ থেকে ৬৫ ও ‘এইচ-২’- ৫৬ থেকে ৪০ এবং ‘এইচ-৩’-ইউনিটের ৬১ থেকে ৪৮ প্রাপ্তদের পরীক্ষা ২৮ নভেম্বর জীববিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হবে।‘এফ’-ইউনিটের ৮৪ থেকে ৬৩ প্রাপ্তদের ২৭ নভেম্বর ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।‘সি-১-ইউনিট ৭৯ থেকে ৬৫ প্রাপ্তদের ২ ডিসেম্বর, ৬৪ থেকে ৬১ প্রাপ্তদের ৪ ডিসেম্বর ও ৬০ থেকে ৫৯ প্রাপ্তদের পরীক্ষা ৫ ডিসেম্বর বাণিজ্য অনুষদে অনুষ্ঠিত হবে।‘সি-২’-ইউনিটের ৭৩ থেকে ৫৩ ও ‘সি-৩’-ইউনিটের ৬৮ থেকে ৪৮ প্রাপ্তদের পরীক্ষা ১ ডিসেম্বর বাণিজ্য অনুষদে অনুষ্ঠিত হবে। ‘জি’-ইউনিটের ৭৭ থেকে ৫৪ প্রাপ্তদের পরীক্ষা ৩০ নভেম্বর মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।‘বি-১’-ইউনিট ৮০ থেকে ৬৪ প্রাপ্তদের ৪ ডিসেম্বর ও ৬৩ থেকে ৬২ প্রাপ্তদের পরীক্ষা ৫ ডিসেম্বর কলা অনুষদে অনুষ্ঠিত হবে।‘বি-২’ ইউনিটের ৭৭ থেকে ৫৪ (আরবি), ৭৩ থেকে ৩৫ (প্রাচ্যভাষা), ৬১ থেকে ৪৬ (নাট্যকলা) ও ৭৪ থেকে ৪১ (চারুকলা) প্রাপ্তদের পরীক্ষা ৬ ডিসেম্বর কলা অনুষদে অনুষ্ঠিত হবে।‘ডি-১’-ইউনিটে ৮১ থেকে ৬০ প্রাপ্তদের ৭ ডিসেম্বর, ‘ডি-২’-ইউনিটে ৭৬ থেকে ৫৭ প্রাপ্তদের ৯ ডিসেম্বর ও ‘ডি-৩’-ইউনিটের ৮১ থেকে ৬৪ প্রাপ্তদের পরীক্ষা ৮ ডিসেম্বর সমাজবিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত হবে।সর্বশেষ, ‘ই’-ইউনিটের ৬৩ থেকে ৫১ প্রাপ্তদের পরীক্ষা ১১ ডিসেম্বর আইন অনুষদে অনুষ্ঠিত হবে। পরীক্ষার ব্যাপারে বিস্তারিত বিশ্ববিদ্যালয় থেকে জানা যাবে।