আজ চলচ্চিত্র সন্ধ্যা ‘ভিন্ন ষড়জ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় সহকারী হাইকমিশন চট্টগ্রামের আয়োজনে এবং চট্টগ্রাম চলচ্চিত্রকেন্দ্রের পরিবেশনায় ৯ অক্টোবর সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) লেকচার থিয়েটার মিলনায়তনে চলচ্চিত্র সন্ধ্যার আয়োজন করা হয়েছে। এই চলচ্চিত্র সন্ধ্যায় প্রদর্শিত হবে অমল পালেকর ও সন্ধ্যা গোখলে পরিচালিত সংগীতভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র ভিন্ন ষড়জ।উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি শিল্পী বিদূষী কিশোরী আমোনকরের ৮০তম জন্মজয়ন্তী উপলক্ষে সম্প্রতি মুম্বাইয়ে প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। ছবিটি এরই মধ্যে বেশ প্রশংসা কুড়িয়েছে। বিদূষী কিশোরী আমোনকর ভারতীয় শাস্ত্রীয় সংগীতে জয়পুর আত্রাউলি ঘরানার কিংবদন্তি শিল্পী। ভারতের রাষ্ট্রীয় প্রায় সব পদক তিনি অর্জন করেছেন। ৮০ বছর বয়সে এখনো চিরসবুজ এবং সমান সতেজ। এখনো শেখেন এবং শেখান। তাঁর জীবনের ৮০ বছর পূর্তি উপলক্ষে অমল পালেকর ও সন্ধ্যা গোখলে ভারত সরকারের তথ্য মন্ত্রণালয়ের প্রযোজনায় ভিন্ন ষড়জ নামে প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। বাংলাদেশে ছবিটি প্রথমবারের মতো প্রদর্শিত হবে।