আজ জিয়াউল হক মাইজভান্ডারির ওফাতবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের খ্যাতনামা সাধক শাহানশাহ সৈয়দ জিয়াউল হক (ক.) মাইজভান্ডারির ২০তম ওফাতবার্ষিকী আজ মঙ্গলবার। ফটিকছড়ির দরবার শরিফের গাউসিয়া হক মঞ্জিলে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হবে দিনটি।মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে আছে মহান এই সাধকের জীবনদর্শন নিয়ে আলোচনা সভা, ছেমা মাহফিল, জিকির, মিলাদ ও বিশেষ মোনাজাত। এতে প্রধান অতিথি থাকবেন গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি।জানা যায়, ওরস উপলক্ষে মহান এই সাধকের রওজা শরিফকে ঘিরে রাতভর চলবে খণ্ড খণ্ড মাইজভান্ডারি গানের আসর। প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠবেন হাজার হাজার ভক্ত। মাইজভান্ডার গ্রামজুড়ে বসবে লোকজ মেলা। আজ মূল অনুষ্ঠান হলেও গতকাল থেকে দেশের বিভিন্ন স্থান হতে ভক্তরা দরবারে আসা শুরু করেছে। ইতিমধ্যেই দৃষ্টিনন্দন সাজে সাজানো হয়েছে রওজা শরিফ। ভক্তদের যাতায়াত নির্বিঘ্ন করতে স্বেচ্ছাসেবক দল গঠন করা হয়েছে। দরবার সড়কে নাজিরহাট ঝংকার সিনেমা পর্যন্ত আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।