আজ জেলা আইনজীবী সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। এবারের নির্বাচনে ১৮ পদের বিপরীতে তিনটি প্যানেলের ৪০ জন প্রার্থী অংশ নিচ্ছেন। আইনজীবী সমম্বয় পরিষদ ছাড়া অন্য দুই প্যানেল সবকটি পদে প্রার্থী দিতে পারেনি। আর তিন প্যানেলের বাইরে সভাপতি পদে এবার একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।আইনজীবী সূত্র জানায়, এবারের নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ ১৮টি পদের সবকটিতে প্রার্থী দিয়েছে। এই প্যানেল থেকে নাজমুল আহসান খান ওরফে আলমগীর সভাপতি ও মেজবাহউদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগের একাংশ ও বাম সংগঠনের সমর্থকদের নিয়ে সমমনা আইনজীবী সংসদ ১৮টি পদের বিপরীতে প্রার্থী দিয়েছে ১০ জন। এই প্যানেল থেকে নির্বাচন করছেন সভাপতি পদে সালাহউদ্দিন হায়দার সিদ্দিকী ও সাধারণ সম্পাদক পদে মাহবুবুল আলম। বিএনপির একাংশ ও জামায়াত-সমর্থকদের নিয়ে গঠিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম প্রার্থী দিয়েছে ১৩টি পদে। এই প্যানেল থেকে মোহাম্মদ সেলিম সভাপতি ও আকবর আলী সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন।