আজ টিআইসিতে অঙ্গনের নাটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে মঞ্চস্থ হবে অঙ্গন থিয়েটার ইউনিটের মিলন চৌধুরী রচিত ও নির্দেশিত নাটক নিবারণের স্বপ্ন স্বদেশ। এ নাটকের কাহিনি এগিয়েছে এক প্রবীণ শিক্ষককে কেন্দ্র করে, যিনি জীবনের শেষ দিন পর্যন্ত সব প্রতিকূলতার মধ্যেও সোচ্চার থাকেন সমাজ, স্বদেশ ও মনুষ্যত্বের পক্ষে। নাটকের সংগীত ও আলোক পরিকল্পনায় মিলন চৌধুরী এবং শিল্পনির্দেশনায় আছেন সাফায়াত খান। বিজ্ঞপ্তি।