আজ টিআইসিতে কাব্যপালা মহুয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রমা আবৃত্তি সংগঠনের ভিন্নধর্মী প্রযোজনা কাব্যপালা মহুয়া আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে মঞ্চস্থ হবে। অনুষ্ঠানটি উদ্বোধন করবেন চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। দ্বিজ কানাই রচিত ময়মনসিংহ গীতিকা অবলম্বনে মহুয়া আখ্যানে বাঙালি নারীর চিরকালীন প্রেম, প্রত্যাশা ও না পাওয়ার যন্ত্রণার প্রকাশ ঘটেছে। কাব্যপালাটির নির্দেশনা দিয়েছেন প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। প্রযোজনাটি আগামী ৭ আগস্ট কলকাতায় মঞ্চায়িত হবে। বিজ্ঞপ্তি।