আজ টিআইসিতে গাইবেন বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেজওয়ানা চৌধুরী বন্যা
রেজওয়ানা চৌধুরী বন্যা

ডেইলি স্টার–এর উদ্যোগে ‘সেলিব্রেটিং লাইফ’ শিরোনামে নগরে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে আজ সকাল ১০টায় নগরের সার্সন রোডে অবস্থিত হাটখোলা গ্যালারিতে তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী।
সন্ধ্যা ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে সংগীতসন্ধ্যা। এতে সংগীত পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও ব্যান্ডদল তিরন্দাজ। বিজ্ঞপ্তি।