আজ টিআইসিতে তির্যকের 'ইডিপাস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে তির্যক নাট্যদলের নাটক িগ্রক ট্ট্যাজেডি সফোক্লিসের ইডিপাস নাটকটির নবরূপে তৃতীয় মঞ্চায়ন হবে। তির্যক নাট্যদলের ৩৮তম প্রযোজনা আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত ইডিপাস নাটকের প্রথম মঞ্চায়ন হয় ১৯৯৫ সালের ২৫ ডিসেম্বর চট্টগ্রাম মুসলিম হলে। ২০০৩ সালের ২৮ ডিসেম্বর কলকাতায় প্রদর্শনীর মাধ্যমে নাটকটির ৯২তম প্রদর্শনী সম্পন্ন হয় এবং এই নাটকের নিয়মিত মঞ্চায়নের প্রথম পর্যায়ের প্রদর্শনীর সমাপ্তি হয়। উল্লেখ্য, এ বছর তির্যক নাট্যদলের ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার অংশ হিসেবে তির্যক নাট্যদল নাটকটি আবারও নতুন কলেবরে পুনর্নির্মাণ করে মঞ্চে এনেছে। বিজ্ঞপ্তি