প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রিক নাট্যকার সফোক্লিস রচিত নাটক ইডিপাস–এর মঞ্চায়ন হবে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে। আহমেদ ইকবাল হায়দারের নির্দেশনায় নাটকটির নবরূপে দ্বিতীয় মঞ্চায়ন হতে যাচ্ছে এ নিয়ে।
তির্যকের ৩৮তম প্রযোজনা ইডিপাস নাটকের প্রথম মঞ্চায়ন হয় ১৯৯৫ সালের ২৫ ডিসেম্বর চট্টগ্রাম মুসলিম হলে। এরপর নাটকটির ৯২টি প্রদর্শনী হয়। গত ১৮ জুন ইডিপাস নাটকটি নবরূপে প্রথম মঞ্চায়ন হয়। নাটকের অগ্রিম টিকিট টিআাইসির হল কাউন্টারে পাওয়া যাবে। বিজ্ঞপ্তি।