আজ টিআইসিতে নাটক সোয়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সন্ধ্যা সাতটায় টিআইসি মিলনায়তনে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) প্রযোজিত সোয়াত নাটকের উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ কর্মসূচির আওতায় এ নাটকের প্রদর্শনীর উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। উল্লেখ্য, ২৬ জুন এই নাটকের উদ্বোধনী প্রদর্শনী হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তা সম্ভব না হওয়ায় তারিখ পরিবর্তন করা হয়। বিজ্ঞপ্তি।