আজ টিআইসিতে পঞ্চ কবির গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীতচর্চা সংগঠন রক্তকরবীর আয়োজনে আজ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত হতে যাচ্ছে পঞ্চকবির গানের আসর। ভারতের শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় আসরে গান পরিবেশন করবেন। রবীন্দ্রনাথ, নজরুল, রজনী কান্ত, ডি এল রায় ও অতুলপ্রসাদের গান নিয়ে সাজানো এই আয়োজনে আরও থাকবে রক্তকরবীর পরিবেশনা ও উদয় শংকর দাশের কণ্ঠে পাঠ। আয়োজনে আলোচনা করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, চট্টগ্রাম ভারতীয় দূতাবাসের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক গোলাম মুস্তাফা। বিজ্ঞপ্তি