আজ টিআইসিতে শিল্পী অজিত রায় স্মরণানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক শিল্পী অজিত রায়ের প্রয়াণ দিবস উপলক্ষে স্মৃতিচারণা ও শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান আজ রোববার সন্ধ্যা সাতটায় থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে শ্রদ্ধা জ্ঞাপন করবেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের মহাব্যবস্থাপক মনোজ সেনগুপ্ত, স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শব্দসৈনিক মৃণাল ভট্টাচার্য ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফ। সভাপতিত্ব করবেন শিল্পী প্রদোৎ মজুমদার। অনুষ্ঠান পরিকল্পনায় আছেন শিল্পী শ্রেয়সী রায়। সংগীত পরিবেশন করবেন অভ্যুদয়ের শিক্ষার্থীরা। বিজ্ঞপ্তি।