আজ টিআইসিতে ‘কালমৃগয়া’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিকের নৃত্যকলা ও শিশুনাট্য বিভাগের উদ্যোগে আজ থিয়েটার ইনস্টিটিউ চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে পরিবেশিত হবে নৃত্যনাট্য কাল মৃগয়া । এটি শিশুনাট্য বিভাগের তৃতীয় প্রযোজনা। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নৃত্যনাট্যটির নির্দেশনা দিয়েছেন তিলোত্তমা সেন গুপ্তা। এতে অংশ নেবে সাজেদা আক্তার, পলি চৌধুরী, প্রিয়ন্তী চন্দ, রিঙ্কু দাশ, আহীর মণ্ডল প্রমুখ। আলোক ও মঞ্চসজ্জায় অসীম দাশ। আজ নৃত্যনাট্যটির দুটি মঞ্চায়ন হবে। প্রথম মঞ্চায়ন বিকেল সাড়ে পাঁচটায়, দ্বিতীয় মঞ্চায়ন সন্ধ্যা সোয়া সাতটায়। বিজ্ঞপ্তি।