প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিলড্রেন কমিউনিকেশন বাংলাদেশের (সিসিবি) উদ্যোগে চট্টগ্রামে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক কার্টুন উৎসব।
‘শিশুরা সাজাবে নতুন পৃথিবী’ স্লোগানে ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ উৎসবের আয়োজন করা হচ্ছে। নগরের মুসলিম হলে আয়োজিত তিন দিনব্যাপী এ উৎসবে ১২টি দেশের ৮৫টি কার্টুন প্রদর্শিত হবে।