আজ থেকে চুয়েট ২৮ দিনের ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাস ও ঈদ উল ফিতর উপলক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) আজ রোববার থেকে ২৮ দিনের ছুুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। তবে যেসব ব্যাচের চূড়ান্ত সেমিস্টার পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেসব ব্যাচের পরীক্ষা ২৬ আগস্ট পর্যন্ত চলবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী শফিকুল ইসলাম জানান বন্ধের পর আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সব বিষয়ের ক্লাস ও পরীক্ষা নিয়মিত শুরু হবে।