আজ থেকে ডিসি হিলে বাঙালি সংস্কৃতি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে ডিসি হিল প্রাঙ্গণে ‘চলো বাঙালির শিকড় সন্ধানে’ স্লোগান নিয়ে শুরু হচ্ছে বাঙালি সংস্কৃতি মেলা। অবসর সাংস্কৃতিক গোষ্ঠী তাদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ষষ্ঠবারের মতো এ মেলার আয়োজন করছে। মেলা উদ্বোধন করবেন সম্মিলিতভাবে মুক্তিযোদ্ধাসহ সাহিত্য-সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত ১২ জন বরেণ্য ব্যক্তিত্ব। মেলার প্রথম দিন বরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, দ্বিতীয় দিন মুক্তিযোদ্ধা মাহবুব জামান এবং তৃতীয় দিন কবি আসাদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। মেলা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত।