আজ থেকে তিন দিনের এসইও প্রশিক্ষণ শুরু
আজ ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এসইও (সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন) বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ কর্মশালা। এর আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। সহযোগিতায় রয়েছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ক্লাব। জামাল খান আইইউবি ক্যাম্পাসে সকাল নয়টা থেকে বেলা দুইটা এবং বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত দুই ব্যাচে কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় সার্চ ইঞ্জিন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গুগল এডসেন্স, লিংক ইন্ডেক্সিং, সোশ্যাল বুক মার্কিং, ফোরাম পোস্টিং ইত্যাদি বিষয়ে ধারণা দেওয়ার পাশাপাশি কাজের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হবে। এ ছাড়া বিভিন্ন বিপণনকেন্দ্রে এ-সংক্রান্ত কাজ পাওয়ার পদ্ধতি, বিডিং এবং পেমেন্ট সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ পরিচালনা করবেন ফ্রি ল্যান্সার আল আমিন চৌধুরী। প্রশিক্ষণের নিবন্ধন ফি এক হাজার ৫০০ টাকা। এ বিষয়ে জানতে ইমরান হোসেন (০১৬৭২৪০৬৯৩০) ও সজীব উলাহর (০১৬৭০৪৭০১৩০) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। এ ছাড়া [email protected] এবং http://on.fb.me/seoctg থেকে বিস্তারিত জানা যাবে।