আজ থেকেই ধূমপান ছাড়ুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বিশ্ব তামাকমুক্ত দিবস। বিশ্বজুড়ে প্রতি ১০ জন মানুষের একজনের মৃত্যুর জন্য তামাক দায়ী। আর তামাকের ক্ষতিকর রাসায়নিক থেকে হতে পারে অনেক রোগই। তাহলে আপনিই সিদ্ধান্ত নিন ধূমপান ও তামাক ব্যবহার বর্জন করবেন কি না।বাংলাদেশে ১৫ বছরের বেশি বয়সীদের মধ্যে তামাক বা ধূমপানের ব্যবহার৪৩.৩% : কোনো না কোনোভাবে তামাক ব্যবহার করছে।২৬.৪% : পুরুষ ও ২৭.৯% নারী চর্বনযোগ্য তামাক ব্যবহার করে।৪৪.৭% : পুরুষ ও ১.৫% নারী ধূমপায়ী।তামাকে রয়েছে প্রায় ৪০০০ ধরনের ক্ষতিকর রাসায়নিক পদার্থ  নিকোটিন—তীব্র আসক্তি উৎপন্নকারী নেশা বস্তু। কার্বন মনোক্সাইড—এই বিষাক্ত গ্যাস হূদেরাগের জন্য দায়ী।  বেনজোপাইরিন—আলকাতরায় থাকে। ক্যানসারের জন্য দায়ী। হাইড্রোজেন সায়ানাইড—গ্যাস চেম্বারে ব্যবহূত হয়। ফরমালডিহাইড—মৃতদেহ সংরক্ষণে ব্যবহূত হয়, যা ক্যানসারের জন্য দায়ী।রোগের আশঙ্কাহূদেরাগ: ঝুঁকি বাড়ায় দুই থেকে তিন গুণ।ক্রনিক ব্রঙ্কাইটিস ও ফুসফুস: ঝুঁকি ১২ থেকে ১৩ গুণ বেশি। ফুসফুস ক্যানসারের ঝুঁকি পুরুষদের মধ্যে ২৩ গুণ বাড়িয়ে দেয়, নারীদের ক্ষেত্রে ১৩ গুণ।অন্যান্য সমস্যা: মূত্রথলি, জরায়ুমুখ, পাকস্থলী ও অগ্ন্যাশয় ক্যানসার, বন্ধ্যাত্ব, গর্ভস্থ শিশুর মৃত্যু, কম ওজন ও অস্বাভাবিক শিশু এবং অপরিণত শিশুর জন্ম, বয়স্ক নারীদের হাড় ক্ষয় ও কোমরের হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি।স্ট্রোক: ঝুঁকি দুই থেকে তিন গুণ বাড়ায়।কৃতজ্ঞতা: অধ্যাপক অরূপ রতন চৌধুরী, তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা।