আজ পাঠকের মুখোমুখি হবেন জিয়া হায়দার রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় কথাসাহিত্যিক জিয়া হায়দার রহমান আজ রোববার বিকেল পাঁচটায় বাতিঘর গ্রন্থ বিপণিকেন্দ্রে পাঠকদের মুখোমুখি হবেন। ‘আমার জীবন আমার রচনা’ শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
উল্লেখ্য, গত জুন মাসে প্রকাশিত জিয়া হায়দার রহমানের প্রথম উপন্যাস ইন দ্য লাইট অব হোয়াট উই নো ইতিমধ্যে সাড়া ফেলেছে বিশ্বজুড়ে।
নিউইয়র্ক টাইমস, দ্য নিউ ইয়র্কার বিশদ আলোচনা ছেপেছে বইটির। সমালোচকদের মতে, তাঁর এ উপন্যাস একবিংশ শতাব্দীর প্রথম ক্লাসিক। জর্জ অরওয়েল ও ভি এস নাইপলের উত্তরসূরি হিসেবেও তাঁকে বিবেচনা করছেন অনেকেই।
জিয়া হায়দার রহমান বিশ্ববিখ্যাত কেমব্রিজ, অক্সফোর্ড, ইয়েল ও মিউনিখ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। বিজ্ঞপ্তি।