আজ বিয়ে উৎসব

বিয়ে নিয়ে উৎসব আজ। এই শীতেই যাঁদের বিয়ে কিংবা আপনজনের বিয়ের আয়োজন নিয়ে ভাবছেন, আয়োজনটা মূলত তাঁদের জন্যই। বিয়ের সব রং নিয়ে বর্ণিল এ আয়োজনে আসতে পারবেন যে কেউ। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে সবার জন্য বিয়ে উৎসবের এ জমকালো পসরা বসবে আজ বেলা ১১টায়, চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
প্রথম আলোর ক্রোড়পত্র নকশা আর ইউনিলিভারের ব্র্যান্ড পন্ডস-এর আয়োজনে বিয়ে উৎসবের মূল ভাবনা ‘বিয়ের বাজার দেশেই’। দিনব্যাপী উৎসবে বিয়ের আয়োজনের সঙ্গে যুক্ত সেরা ব্র্যান্ড আর দেশি প্রতিষ্ঠানের সঙ্গে থাকবেন বিশেষজ্ঞরা। শাড়িটা কোন রঙের হবে, এ শাড়ির সঙ্গে বরের শেরওয়ানিটা মানাবে কি না, বর-কনের মঞ্চটা কেমন হবে; এমন সব প্রশ্নের উত্তর মিলবে বিয়ে উৎসবের আয়োজনে। বিয়ের আগে ত্বকের পরিচর্যা কী হওয়া উচিত তা নিয়ে পরামর্শ দিতে উপস্থিত থাকবেন রূপবিশেজ্ঞরা, বিয়ে আলোকচিত্রের আলাদা প্রস্তুতি জানাবেন ওয়েডিং ফটোগ্রাফাররা, বর-কনের পোশাক বিষয়ে পরামর্শ দেবেন দেশসেরা ফ্যাশন ডিজাইনাররা। থাকবে বিয়ের পোশাক, গয়না, দাওয়াতপত্র, খাবার, গায়ে হলুদ, গৃহসজ্জা, প্রসাধন, রূপসজ্জা, মধুচন্দ্রিমায় বেড়ানো-এমন নানা অনুষঙ্গের সেরা দেশি ব্র্যান্ডগুলো। থাকবে ছবি তুলে কিংবা মজার আয়োজনে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগও। আজ সারা দিন বিয়ে উৎসবে সবার আমন্ত্রণ।
যাঁরা থাকছেন:
বিয়ের প্রসাধন নিয়ে থাকছে ইউনিলিভার; পোশাকে মায়াসীর, ড্রেসিডেল, লুবনান, টাঙ্গাইল শাড়ি কুটির, মানিক বেনারসি; বিয়ের খাবার ও মিষ্টান্ন নিয়ে ফখরুদ্দিন ক্যাটারিং, ইকবাল ক্যাটারিং, প্রিমিয়াম সুইটস, রস, বিক্রমপুর সুইটস, পান-সুপারি; বিয়ের সাজসজ্জা নিয়ে পারসোনা, ফারজানা শাকিলস মেকওভার স্যালন, হারমনি স্পা; বিয়ের আলোকচিত্র নিয়ে ওয়েডিং ডায়েরি ও প্রীত রেজা ফটোগ্রাফি এবং ইশরাত আমিন ফটোগ্রাফি; গৃহ ও বিয়ের মঞ্চসজ্জা নিয়ে ইকেবানা ও ফুলতলা; বই নিয়ে প্রথমা প্রকাশন; গায়ে হলুদের আয়োজন নিয়ে থাকবে বর-কনে; থাকবে আজাদ প্রোডাক্টসের বিয়ের কার্ড; মধুচন্দ্রিমায় বেড়ানোর আয়োজন করে দিতে থাকবে সি গাল হোটেল, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, দুসাই রিসোর্ট অ্যান্ড স্পা ও বেঙ্গল ট্যুরস; আর বিয়ের গয়না নিয়ে থাকছে ডায়মন্ড ওয়ার্ল্ড ও অ্যারাবিয়ানস।