আজ বিশ্বের বৃহত্তম 'ফুড ফাইট'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লা তমাতিনা উৎসব মানে টমেটো ছোড়াছুড়ির লড়াই।
লা তমাতিনা উৎসব মানে টমেটো ছোড়াছুড়ির লড়াই।

এই আয়োজনকে সবাই ‘লা তমাতিনা’ উৎসব হিসেবেই জানেন। কিন্তু গুগলের তথ্য অনুযায়ী, বিশ্বের বৃহত্তম ‘ফুড ফাইট’ বা খাবারের যুদ্ধ এটা। প্রতি বছর আগস্টের শেষ বুধবার স্পেনের ভ্যালেন্সিয়ায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই অনুষ্ঠানটি। আজ ২৬ আগস্ট এ মাসের শেষ বুধবার। আজ সেই লা তমাতিনার দিন। ৭০ বছরে পা দিচ্ছে এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানটি উদ্‌যাপন করতে গুগল তাদের হোমপেজে বিশেষ একটি অ্যানিমেটেড ডুডল প্রকাশ করেছে। বাংলাদেশ থেকে (গুগলডটকম ডটবিডি) থেকে এটি দেখা না গেলেও এই ডুডলের বিস্তারিত জানা যাবে (www.google.com/doodles/la-tomatina-70th-anniversary) ঠিকানায়।
বুনিয়ল শহরের টমেটো উত্সব ‘লা তমাতিনা’ হালে এতটাই জনপ্রিয় হয়েছে যে, ইতিমধ্যেই দুনিয়ার নানা প্রান্তে এ উত্সবের আদলে টমেটো লড়াইয়ের উত্সব চালু হয়ে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, কলম্বিয়া, চিলিসহ বেশ কয়েকটি স্থানেই এখন প্রতিবছর এই টমেটো লড়াইয়ের উত্সবের আয়োজন করা হয়। এ উৎসব শুরু হয়েছিল ১৯৪৪ বা ১৯৪৫ সালের আগস্ট মাসে। ভূমধ্য সাগরের প্রায় কোলের মধ্যে থাকা বুনিয়ল শহরে। স্পেনের ভ্যালেন্সিয়া প্রদেশের স্বায়ত্তশাসিত এই এলাকায় উত্সবের মূল আকর্ষণ হয়ে উঠেছে এই টমেটোর লড়াই। মাত্র এক ঘণ্টার এ লড়াই শুরু হয় প্রতিবছর আগস্টের শেষ বুধবারের সকাল বেলায়।

‘লা তমাতিনা’ নিয়ে গুগলের ডুডল
‘লা তমাতিনা’ নিয়ে গুগলের ডুডল


টমেটো উত্সব ‘লা তমাতিনা’
বেলা ১১টায় বুনিয়লের শহরকেন্দ্র প্লাজা ডেল পুয়েবলোয় এসে জড়ো হয় পেকে টসটসে লাল টমেটো ভর্তি ট্রাকের সারি। শহরের সিটি সেন্টার বা কেন্দ্রের চত্বরে রাখা থাকে দোতলা সমান উঁচু একটা গ্রিজ মাখানো কাঠের স্তম্ভ। এর শিখরে রাখা থাকে হ্যাম জাতীয় খাবার (মাংসজাত খাবার)। আনুষ্ঠানিকতা অনুযায়ী কোনো এক সাহসী ব্যক্তি ওই তৈলাক্ত খুঁটি বা স্তম্ভ বেয়ে শিখর থেকে হ্যামটা জিতে না নেওয়া পর্যন্ত এই টমেটোর লড়াই শুরু হওয়ার কথা নয়। কিন্তু বাস্তবে তা কখনোই হয় না! বরং টাউন হল থেকে ছোড়া জলকামানের জলদ গম্ভীর গোলার শব্দের সঙ্গে সঙ্গেই শুরু হয় এই মহা হুল্লোড়। আর এই টমেটো লড়াইয়ের ময়দানে যুদ্ধের মূলনীতি একটাই— চাচা আপন প্রাণ বাঁচা।