আজ বৌদ্ধধর্মীয় সাধক বনভান্তের ৯৩তম জন্মদিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার বৌদ্ধধর্মীয় সাধক বনভান্তে খ্যাত সাধনা নন্দ মহাথেরর ৯৩তম জন্মদিন। ১৯২২ সালে রাঙামাটি শহর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে মগবান মৌজার মোরঘোনা গ্রামে তাঁর জন্ম হয়েছিল। ১৯৭৬ সাল থেকে রাঙামাটি রাজবন বিহারে অবস্থান করছেন বনভান্তে। প্রতিদিন হাজার হাজার বৌদ্ধধর্মাবলম্বীসহ নানা ধর্মের মানুষের পদচারণে রাঙামাটি রাজবন বিহার বৌদ্ধ তীর্থস্থানে পরিণত হয়েছে। জন্মদিনের কর্মসূচি: বনভান্তের ৯৩তম জন্মদিন উপলক্ষে ৪ ডিসেম্বর থেকে নানা কর্মসূচি শুরু হয়েছে। এর মধ্যে থাইল্যান্ডের ধকায়া ফাউন্ডেশনের উদ্যোগে ২৯৪ জনের প্রব্যজ্যা (বৌদ্ধ সাধকের শিক্ষা গ্রহণে নিযুক্ত হওয়া) প্রদান, এক হাজার ৫০ জন ভিক্ষুকে পিণ্ডচরণসহ নানা ধর্মীয় অনুষ্ঠান ১৮ জানুয়ারি পর্যন্ত উদ্যাপন করা হবে।