আজ মিষ্টি-মুখের উৎসবে—মোর ব্যাংক হবে মোর র্যাংক হবে মোর টাকা রাখার ট্যাংক হবে,আজ মিষ্টি মুখের উৎসবে।লোডশেডিংয়ে বন্ধ হওয়া নিঃশ্বাসে—অজ্ঞাত হাত প্রাণ এনে দেয় দুয়ার-ভাঙা বিশ্বাসে।আলাদিনের নিলাম চেরাগ,বিসর্জন দিলাম যে রাগ,হূদয় আমার পুচ্ছ তুলে আজ হাসে।অবুঝ সবুজ ব্যাংক হবে,আজ মিষ্টি-মুখের উৎসবে!ধন্যবাদের লেনাদেনার সৌরভে,বুক ফেটে যায় মুখ না ফোটার গৌরবে,ফাটল বাজি ফুটল আজি গোলাপরাজি এই টবে।ওই ধূমকেতু আর উল্কাতে,চায় গোপন ফাইল চুলকাতে,আজ মিষ্টি-মুখের উৎসবে!ছুটল খুশি বিরান ভবে,উঠল নড়ে শ্মশান-শবে,সঙ্গোপনে কোন সে জনে এমন সফল হয় কবে?দূর্বাঘাস ও এগারিকাস,চাইছে গোপন করতে যে ফাঁস,আজ মিষ্টি-মুখের উৎসবে!জাগল সবে, ভাগল তবেসততা যার অনুভবে,পাগলা হাওয়ায় পাগল হওয়ার সাধ এবারই পূরণ হবে।‘ফেসবুক’ আজ উঠল নড়ে,সাগর সমান ‘লাইক’ পড়ে,আজ মিষ্টি-মুখের উৎসবে!ট্রাফিক জ্যামেও ছুটছে গো মন ঠিক মুনাফার মতলবে।আজ মিষ্টি-মুখের উৎসবে!আজ মিষ্টি-মুখের উৎসবে!![কাজী নজরুল ইসলামের ‘আজ সৃষ্টি-সুখের উল্লাসে’ কবিতা অবলম্বনে]