আজ যদি টাইটানিক ডুবত!
গত ১৪-১৫ এপ্রিল রাতে টাইটানিক ডোবার শতবর্ষ হলো। আজ এই ২০১২ সালে যদি টাইটানিক-ডুবির মতো কোনো ঘটনা ঘটত, তাহলে বিশ্বজুড়ে চিৎকার-চেঁচামেচির চিত্রটি কেমন হতো! naturalnews.com ওয়েবসাইটের সূত্রে দেখা যাক কিছু উদাহরণ। লিখেছেন সাজিদ হোসেনহোয়াইট হাউস প্রেস সেক্রেটারিআইসবার্গটি আটলান্টিক ওশ্যানের মাঝে স্থাপন করেছিল ওসামা বিন লাদেন। রসায়নবিদওটা আইসবার্গ নয়; কঠিন অবস্থায় মামুলি একটা ডাই-হাইড্রোজেন অক্সাইড।আল গোরমেরু অঞ্চলের বরফ যদি না গলত তাহলে ওই আইসবার্গটা ওখানে থাকত না।কংগ্রেসম্যানচলুন, দ্রুত একটা আইন প্রণয়ন করি, যেখানে লেখা থাকবে যে জাহাজ কখনো ডুববে না। মার্কিন প্রেসিডেন্ট ওবামাটাইটানিক ডুবছে না। এটা শুধু জলীয় কার্যক্রমে (অ্যাকুয়াটিক অ্যাকশন) নিয়োজিত রয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বুশআইসবার্গগুলো মহা ধ্বংসের অস্ত্র, যা সন্ত্রাসীরা সমুদ্রে স্থাপন করেছে।পেন্টাগনজাহাজের বিপরীত পাশে আরেকটা ফুটো তৈরি করে আমরা ভারসাম্য নিশ্চিত করব।পরিদর্শকআমরা যতক্ষণ না বিস্ফোরকের সন্ধান করার জন্য আপনাদের গোপন অঙ্গসমূহ পরীক্ষা-নিরীক্ষা সমাপ্ত করছি, ততক্ষণ লাইফবোটে আরোহণ করতে পারবেন না। ক্যানসার চিকিৎসকজাহাজের ফুটো আমরা ঠিক করতে পারব না; তবে কেমোথেরাপির জাদুকরী চমকের মাধ্যমে আমরা আপনার ব্যথা এতটাই বাড়িয়ে দেব যে আপনার আর কিছুই মনে হবে না।ওয়াল স্ট্রিট ইনভেস্টমেন্ট ব্যাংকারদুশ্চিন্তা করবেন না। যত পানি ভেতরে আসছে তার সবটাই ফেডারেল গভর্নমেন্ট ‘বেইল আউট’ করে দেবে। ব্যর্থতার বিপরীতে টাইটানিক অনেক অনেক বড়।টিনএজ বালিকাপানির তলে আমি কি তখনো আমার আইফোনে টেক্সট মেসেজ পাঠাতে পারব?এফডিএ (যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিভাগ)আমাদের বিশ্বাস এই যে জাহাজটা ডুবে যাচ্ছে ই-কলির সংক্রমণে, যার সূত্রপাত হয়েছে গ্যালি (রান্নাঘর) থেকে। সিডিসি (যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রন ও প্রতিকার কেন্দ্র) জাহাজটা ডুবে যাওয়ার আগেই সবার রোগ-প্রতিষেধক টিকা নেওয়া উচিত; পানিতে শার্ক-ফ্লু ভাইরাস থাকলেও থাকতে পারে!শিশুজাহাজে ফুটো আছে, এটা আপনি বিশ্বাস না করা পর্যন্ত জাহাজে কোনো ফুটো নেই। শিক্ষাবিদআমি একটা গবেষণাপত্র প্রকাশ করেছি, যেটায় প্রমাণিত যে এই জাহাজটা অনিমজ্জনশীল। কেউ কি সেটা পড়তে চান, অনুগ্রহ করে? ক্যাথলিক প্রিস্টআমার মনে হয় প্রথমেই আমরা বাচ্চাদের বাঁচাই। তারা কোন লাইফবোটে আছে?সাংবাদিকটাইটানিকে পাশ বরাবর একটা ফুটো আছে। কিন্তু সরকারি সূত্র বলছে যে এটা শুধু একটা অ্যাকুয়াটিক অ্যাকশন এবং সেখানে অ্যালার্ম বেজে ওঠার মতো কিছু ঘটেনি। আমরা তাদের বিশ্বাস করেছি। ফেডারেল রিজার্ভভেসে ওঠার আশায় আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জাহাজে আরও বেশি পরিমাণে পানি বোঝাই করা হবে। ফেডারেল সরকারএসব ডেক চেয়ার দেখতে বেশ সুন্দর। চলুন, এগুলোকে আবার সাজিয়ে রাখি।ডিনায়্যালিস্টনেতিবাচক কিছু বলা বন্ধ করুন। ইতিবাচক দিকে মনোনিবেশ করুন এবং আপনার কোনো লাইফভেস্টের প্রয়োজন হবে না। রিয়ালিস্টজাহাজটা ডুবে যাচ্ছে। নিজেকে বাঁচিয়ে রাখার লক্ষ্যে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য আপনি হয়তো চিন্তাভাবনা করতে পারেন। সরল-সাধারণ জনগণচিন্তার কিছু নেই। জাহাজটা আনসিঙ্কেবল। আর যদি ডুবেও যায়, অনেক লাইফবোট রয়েছে।