আজ শিল্পকলায় রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মজয়ন্তী উপলক্ষে নগরের জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে বাংলা বর্ষবিদায় ও বরণ সম্মিলন পরিষদের দুই দিনের অনুষ্ঠান আজ শুরু হচ্ছে। বিকেল সাড়ে চারটায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। উদ্বোধন করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। প্রধান অতিথি থাকবেন হায়াৎ মামুদ। বিশেষ অতিথি থাকবেন আবেদ খান। ছায়ানটের রবীন্দ্র-চিত্রকলা প্রদর্শনীর উদ্বোধন করবেন ফয়েজুল আজিম। চলবে ১১ মে পর্যন্ত। গান করবেন ফরিদপুরের শরীফ মোহাম্মদ সজীব, মাগুরার শ্রেয়া ঘোষ, ঢাকার দীপাঞ্জন মুখার্জী, লিলি ইসলাম ও শ্রাবণী সেন। রবীন্দ্র রচনা থেকে পাঠ করবেন দুলাল দাশগুপ্ত। বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস লিমিটেড (বাফা) পরিবেশন করবে নৃত্যনাট্য চিত্রাঙ্গদা।কাল শুক্রবার সকাল ১০টায় সেমিনারে সভাপতিত্ব করবেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। মূল প্রবন্ধ পড়বেন বিশ্বভারতীর সাবেক অধ্যাপক সুতপা ভট্টাচার্য। প্রধান আলোচক থাকবেন হায়াৎ মামুদ। আলোচনা করবেন কবি অরুণ দাশগুপ্ত, ভূঁইয়া ইকবাল, অধ্যাপক মাহবুবুল হক ও ফেরদৌস আরা আলীম। সন্ধ্যায় গান করবেন তন্বী দত্ত, ত্রিশালের অরূপ বিশ্বাস, ময়মনসিংহের রুমঝুম বিজয়া, ঢাকা ইমরানুল হক, সুমা রায়, বুলবুল ইসলাম, মিতা হক ও অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্ররচনা থেকে পাঠ করবেন লায়লা আফরোজ ও রবি শঙ্কর।