আজ শুরু হচ্ছে আঞ্চলিক আবৃত্তি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবৃত্তি সমন্বয় পরিষদের উদ্যোগে ও শিল্পকলা একাডেমীর সহযোগিতায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামে শুরু হচ্ছে তিন দিনের আঞ্চলিক আবৃত্তি উৎসব ও উচ্চতর আঞ্চলিক কর্মশালা। নগরের জেলা শিল্পকলা একাডেমীতে বিকেল পাঁচটায় উৎসবের উদ্বোধন করবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। বিশেষ অতিথি থাকবেন আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য বেলায়েত হোসেন ও আবৃত্তিকার মীর বরকত। উচ্চতর আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালায় চট্টগ্রাম ছাড়াও কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনীর আবৃত্তি দলগুলোর সদস্যরা অংশ নেবেন। বিজ্ঞপ্তি।