আজ শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয় উদীচীর পঞ্চম সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ ১১ ও ১২ অক্টোবর দুই দিনব্যাপী তাদের পঞ্চম সম্মেলনের আয়োজন করেছে। প্রথম দিন সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করবেন আবদুল গফুর হালী। অতিথি হিসেবে থাকবেন ড. মাহবুবুল হক, ডা. চন্দন দাশ, অমিত রঞ্জন দে ও প্রদীপ ঘোষ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবে রবীন্দ্রসংগীতের দল ‘রক্তকরবী’, শিল্পী রবীন দে, সিদ্দিক মোল্লা ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠন। বিজ্ঞপ্তি।