আজ শুরু হচ্ছে ল্যাপটপ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রযুক্তির আলোয় বদলে দেব বাংলাদেশ’—এ স্লোগানে আজ ১ মে থেকে নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনের ল্যাপটপ মেলা। ‘অ্যানল্যাব ল্যাপটপ ফেয়ার’ শিরোনামে মেলার উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। মেলার টাইটেল স্পনসর হিসেবে থাকবে বিশ্বখ্যাত কোরিয়ান অ্যান্টিভাইরাস প্রতিষ্ঠান অ্যানল্যাব।মেলার আয়োজন করেছে অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্রিয়েশন অ্যান্ড ওয়ার্কস। প্রতিষ্ঠানের পরিচালক সাজ্জাদ হোসেন জানান, তথ্য ও প্রযুক্তিকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এ মেলার লক্ষ্য। মেলায় থাকবে প্রতিদিন কুইজ প্রতিযোগিতা, সেমিনার, র‌্যাফল ড্র, প্রযুক্তিবান্ধব ফ্যাশন শো। এ ছাড়া বিভিন্ন প্রযুক্তিপণ্যের ওপর বিশেষ ছাড়। মেলায় ২০টি স্টল ও ৪টি প্যাভিলিয়ন থাকবে।এদিকে, গত ২৮ এপ্রিল মেলা উপলক্ষে রোড শো-এর আয়োজন করে ক্রিয়েশন অ্যান্ড ওয়ার্কস। এটি আন্দরকিল্লা থেকে শুরু হয়ে মেহেদীবাগ, জিইসি মোড়, দেওয়ানহাট, আগ্রাবাদসহ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। নিজস্ব প্রতিবেদক