আজ হাতে হাত রাখার দিন

আজ হাতে হাত রাখা দিবস। মডেল: তাহসিন, রিমি, রোজ ও জুবায়েরছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক প্রজন্মের সঙ্গে আগের বা পরের প্রজন্মের পার্থক্য, ইংরেজিতে যাকে বলে জেনারেশন গ্যাপ, মানবসমাজের এক অনিবার্য সত্য। দৈনন্দিন বাহ্যিক জীবনাচরণ থেকে অন্তর্গত দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনায় এই ফারাক লক্ষ করা যায়। কখনো কখনো তা এতটাই তীব্র যে দুই প্রজন্ম রীতিমতো মুখোমুখি দাঁড়িয়ে যায়। প্রবীণেরা ভাবেন, নতুন প্রজন্মের ছেলেপুলেরা অলস, বেয়াড়া, বেয়াদব ও আত্মকেন্দ্রিক। অন্যদিকে তরুণদের ধারণা, প্রবীণেরা সেকেলে, বদমেজাজি ও খিটখিটে। অথচ সমাজের সেতুটা তো দুই প্রজন্মের সম্মিলনেই তৈরি।

শান্তিপূর্ণ সমাজব্যবস্থার জন্য নবীন-প্রবীণের ঐক্য ও পারস্পরিক বোঝাপড়া জরুরি। যেকোনো প্রয়োজনে, সামাজিক উদ্যোগে কিংবা বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজে সবার আন্তরিক অংশগ্রহণ দরকার। এসব ক্ষেত্রে বয়সের ব্যবধান বাধা হতে পারে না।

জয়েন হ্যান্ডস ডে
ছবি: রয়টার্স

আজ ৭ মে। হাতে হাত রাখা দিবস বা জয়েন হ্যান্ডস ডে। যুক্তরাষ্ট্রে প্রতিবছর মে মাসের প্রথম শনিবার এটি পালিত হয়। আমেরিকাস ফ্র্যাটার্নাল বেনিফিট সোসাইটিস ২০০০ সালে দিবসটি প্রচলন করে।

সূত্র: ডেজ অব দ্য ইয়ার