আজকের ডিলের রান্নার সরঞ্জামের হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরপুরের ময়ূরী কমিউনিটি সেন্টারে রান্না সরঞ্জামের হাট বসেছে। ছবি সংগৃহীত।
মিরপুরের ময়ূরী কমিউনিটি সেন্টারে রান্না সরঞ্জামের হাট বসেছে। ছবি সংগৃহীত।

কোরবানি ঈদকে সামনে রেখে ই-কমার্স সাইট আজকের ডিল আয়োজন করেছে ‘বিরাট কাটাকুটির হাট’। রাজধানীর মিরপুরে ময়ূরী কমিউনিটি সেন্টারে সেক্টর-৬ /সি, রোড-১৪ /৪) ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে চার দিনের এই হাট। হাটে পাওয়া যাচ্ছে রান্না ঘরের যাবতীয় সরঞ্জাম। রান্নার কাজ সহজ করতে প্রযুক্তির ব্যবহার এখানে সরাসরি দেখানো হচ্ছে ভিডিও উপস্থাপনার মাধ্যমে। হাট চলছে সকাল ১০টা হতে রাত ৯টা পর্যন্ত। ৭ সেপ্টেম্বর পর্যন্ত হাট চলবে।

আজকের ডিলের ব্যবসায় উন্নয়ন ব্যবস্থাপক এনামুল হোসেন বলেন, প্রয়োজনীয় পণ্যগুলোর নিয়ে এ হাটের আয়োজন। হাটের অধিকাংশ বিক্রেতাই অনলাইনে পণ্য বিক্রি করেন। এতে অংশ নিয়েছে চালডাল ডট কম, বক্স গ্যাটেটস, আলীবাবা, আপনবিডি, আই শপ, অনলাইন শপিং কমপ্লেক্সি ইত্যাদি। আয়োজনে রয়েছে ২৬টি অনলাইন ও অফলাইন স্টল। হাটে ২০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগও রয়েছে। (বিজ্ঞপ্তি)