আজকের প্রজন্মের বক্তপুর ইউনিয়ন কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্মের বক্তপুর ইউনিয়ন কমিটির সম্মেলন গত ২৬ সেপ্টেম্বর বক্তপুর দায়রা বাড়ি বহুমুখী উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সম্মেলন উদ্যাপন কমিটির আহ্বায়ক এম. আনোয়ার হোসেন। এসএম কায়সার চৌধুরীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বক্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক-উল-আজম। প্রধান আলোচক ছিলেন সাবেক ছাত্রনেতা জামাল পাশা। সম্মেলন উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বোরহান আহমেদ।
বক্তব্য দেন অসীম কুমার শীল, শফিউদ্দিন জাহাঙ্গীর, মো. ফারুক, রুবেল বিশ্বাস, মো. সোলায়মান, নাজমুল হাসান, ওমর ফারুক প্রমুখ। সভায় মো. আশরাফ মিয়াকে সভাপতি ও মো. হাসান উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান। বিজ্ঞপ্তি।