আজকের প্রজন্মের ভূজপুর কমিটি গঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্ম ভূজপুর থানা কমিটি গঠনের লক্ষ্যে এক সম্মেলন সম্প্রতি কাজিরহাট বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এম এন আলম আজাদের সভাপতিত্বে ও কাজী দিদারুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বোরহান আহমেদ। সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক শেখ মো. রায়হান। বক্তব্য দেন আবু মনসুর, মাহাবুবুল আলম, সজল চক্রবর্তী প্রমুখ। সভায় আবু মনসুরকে সভাপতি, সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।