প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফটিকছড়ির শিশু-কিশোর সংগঠন আজকের প্রজন্মের উদ্যোগে লেলাং শাহনগর গণহত্যা দিবসের ৪৩তম বার্ষিকী পালন উপলক্ষে স্মরণসভা ২১ নভেম্বর সকাল ১০টায় শাহনগর গণহত্যার স্মৃতিসৌধে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বোরহান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ রায়হানের সঞ্চালনায় সভায় স্মৃতিচারণা করেন মুক্তিযোদ্ধা আহমদ ছাপা। বক্তব্য দেন মো. নাছির উদ্দিন, মো. মোবারক হোসেন, ওমর ফারুক, জোবায়ের রজিপন, মো. বখতেয়ার, শাহাবুদ্দিন, রাসেল চৌধুরী, মো. জাহাঙ্গীর, সাইফুর রহমান, মো. মনির হোসেন, মো. শাকিল, নজরুর ইসলাম, মো. সেলিম প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২১ নভেম্বর পবিত্র ঈদের দিন সকালে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এ দেশীয় দোসর আলবদরদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনী ২৯ জন সাধারণ মানুষকে হত্যা করে। বিজ্ঞপ্তি।