আজব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজব দেশের আজব খবরশুনবে যদি, এসোকাকগুলো সব শাদা সেথায়সাদা মাথার কেশও।ইঁদুর দেখে বেড়াল পালায়শেয়াল দেখে কুকুর;উঠোন ভরা কোমর পানিশুকনো খা-খা পুকুর।মেঘ ভেসে যায় পানার মতোপানা সে যায় উড়ে;মাঠেই সেথা শয়ান সবারচাষ বিছানাজুড়ে।ঘুড়ির হাতে লাটাই সুতোউড়ছে ছেলেপিলে;পুঁটি যদি বোয়ালকে পায়অমনি ফেলে গিলে।অমন আজব দেশের কথাশুনতে হলে এসোএক্কেবারে স্বপ্নে দেখাবানানো নয় লেশও।