প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের চেক প্রদান অনুষ্ঠান গত ৩১ অক্টোবর কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবদুল করিম।
এতে প্রধান অতিথি ছিলেন হোমিও চেতনা পত্রিকার সম্পাদক সালেহ আহমেদ সুলেমান। প্রধান বক্তা ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী বেগম। বিশেষ অতিথি ছিলেন কলেজ ব্যবস্থাপনা কমিটির শিক্ষক প্রতিনিধি অধ্যাপক দেবব্রত ভট্টাচার্য, গিয়াস উদ্দিন আহমেদ ও আয়েশা বেগম।
মোহাম্মদ এসকান্দরের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মোহাম্মদ আলাউদ্দিন, আব্দুল জলিল, শিরিন আহমেদ, জয়শ্রী সরকার প্রমুখ। ইন্টার্ন চিকিৎসকদের পক্ষে বক্তব্য দেন মো. তাহের আজিজ, লাবলু চক্রবর্তী, মো. সোহাইল মাহমুদ ও রঞ্জন কুমার মজুমদার। বিজ্ঞপ্তি।