আঞ্জুমান মোত্তাবেয়ীনের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঞ্জুমান মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী মির্জাপুর দায়রার উদ্যোগে সৈয়দ মুনিরুল হক মাইজভান্ডারীর স্মরণসভা ও পবিত্র রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ১৬ আগস্ট নগরের একটি সামাজিক যোগাযোগকেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় আঞ্জুমানের নির্বাহী সদস্য মফিজুল আলম। সভায় প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানের চট্টগ্রাম জেলার সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদ হোসেন মাইজভান্ডারী। মির্জাপুর দায়রার সাধারণ সম্পাদক মঈনুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন আরব আমিরাত শাখার সাধারণ সম্পাদক মোকাররম সাদেক। মোনাজাত পরিচালনা করেন মাওলানা সৈয়দ ইব্রাহীম কাসেম। বিজ্ঞপ্তি।