আঞ্জুমানে-রহমানিয়া মইনীয়ার সুন্নি মহাসম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লালদীঘি ময়দানে ১৫ নভেম্বর বিকেলে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারিয়া চট্টগ্রাম জেলার আয়োজনে শোহাদায়ে কারবালা স্মরণে সুন্নি মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাইজভান্ডারি দরবার শরিফের সাজ্জাদানশীল মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী (ম.জি.আ)।
সম্মেলন উদ্বোধন করেন পিএইচপি ফ্যামেলির চেয়ারম্যান সুফি মিজানুর রহমান। প্রধান আলোচক ছিলেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব আল্লামা মুহাম্মদ জালালুদ্দিন আল-কাদেরী। বিশেষ অতিথি ছিলেন ফখরুল আনোয়ার, ইলিয়াছ রেজভী, আব্দুর রহমান আল-কাদেরী, শাহ মুহাম্মদ ইকবাল মাইজভান্ডারী, মুহাম্মদ আলমগীর খান, পেয়ার মুহাম্মদ প্রমুখ। বিজ্ঞপ্তি।