আট প্রতিবন্ধী শিক্ষার্থীকে আর্থিক সহযোগিতা দিলেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর ঐচ্ছিক তহবিল থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আট প্রতিবন্ধী ১০ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দিয়েছেন। গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী তাঁর সভাকক্ষে অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ডিন মো. সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন মো. আবদুল করিম, সমাজতত্ত্ব বিভাগের সভাপতি লুৎফুন নাহার বেগম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ কামরুল হুদা, প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী, হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মো. ফরিদুল আলম চৌধুরী প্রমুখ। —চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি